ধারাঃ ২২৫। অভিযোগে অপরাধের বর্ণনা বা অন্য কোন তথ্য পরিবেশনের সময় কোন ভুল হলে বা কোন কিছু বাদ পড়লে তা যদি আসামীর বিভ্রান্তি সৃষ্টি না করে এবং তা যদি ন্যায় বিচার ব্যাহত না করে, তাহলে উহা মামলার কোন পর্যায়ে গুরুতর বলে গণ্য হবে না। উদাহরণঃ ক) ক-এর বিরুদ্ধে দণ্ডবিধির ২৪২ ধারানুসারে অভিযোগ করা হয়েছে যে, সে “জাল মুদ্রা দখলে রেখেছে এবং যখন সে উহা দখলে এনেছিল তখন উহাকে জাল বলে জানিত "কিন্তু প্রতারণামূলকভাবে শব্দটি অভিযোগ হতে বাদ পড়েছে। এখন এই বাদ যাবার ফলে ক বিভ্রান্ত হয়েছে বলে যদি না হয়, তাহলে ভুলটিকে গুরুতর বলে গণ্য করা যাবে না। খ) ক-এর বিরুদ্ধে খ-কে প্রবঞ্চনার অভিযোগ করা হয়েছে। কিন্তু…