ধারাঃ ২২৩। যখন ঘটনার প্রকৃতি এরূপ যে, ২২১ ও ২২২ ধারায় উল্লেখিত তথ্যাবলী দ্বারা আসামীকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল করা যায় না, তখন যে কায়দায় কথিত অপরাধটি করা হয়েছিল, অভিযোগে সে সম্পর্কে এরূপ তথ্য দিতে হবে যার ফলে উক্ত ওয়াকিবহাল করার উদ্দেশ্য পর্যাপ্তরূপে সাধিত হতে পারে। উদাহরণঃ ক) ক-এর বিরুদ্ধে কোন বিশেষ সময়ে কোন বিশেষ স্থান হতে কোন একটি জিনিষ চুরি করার অভিযোগ করা হয়েছিল। কিভাবে চুরি করা হয়েছিল অভিযোগে তা উল্লেখ করার প্রয়োজন নাই। খ) ক-এর বিরুদ্ধে কোন বিশেষ সময়ে ও স্থানে খ-কে প্রবঞ্চনার অভিযোগ করা হয়েছে । ক কিভাবে খ-কে প্রবঞ্চনা করেছে অভিযোগে অবশ্যই তা…