ধারাঃ ২২২। (১) অভিযোগে কথিত অপরাধের সময় ও স্থান এবং যার বিরুদ্ধে অপরাধ করা হয়েছে সেই ব্যক্তি (যদি থাকে), অথুবা যে জিনিষ সম্পর্কে অপরাধ করা হয়েছে সেই বস্তু (যদি থাকে) সম্বন্ধে এরূপ তথ্য থাকবে, যার ফলে আসামী তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয় সম্পর্কে যুক্তিসংগতভাবে যথেষ্ট ওয়াকিবহাল হতে পারে। (২) আসামী যখন অপরাধজন বিশ্বাসভঙ্গ অসংভাবে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়, তখন সুস্পষ্ট দফা বা সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে যে পরিমাণ টাকা সম্পর্কে অপরাধ করা হয়েছে, মোটামুটিভাবে তা এবং যে তারিখ গুলির মধ্যে অপরাধ করা হয়েছে, তা উল্লেখ করলেই যথেষ্ট হবে, এবং এরূপে গঠিত অভিযোগ ২৩৪ ধারার অর্থানুসারে…