ধারাঃ ২২১। (১) এই আইনানুসারে গঠিত প্রত্যেকটি অভিযোগের আসামী যে অপরাধে অভিযুক্ত হয়েছে তার বিবরণ থাকবে। অভিযোগের সুনির্দিষ্ট নামই যথেষ্ট বিবরণঃ (২) যে আইনে অপরাধটি সৃষ্টি হয়েছে, তাতে উহার কোঙ্ক নির্দিষ্ট নাম থাকলে অভিযোগে কেবলমাত্র সেই নামেই উহার উল্লেখ করা যাবে। অপরাধের সুনির্দিষ্ট নাম না থাকলে কিভাবে উল্লেখ করতে হবেঃ (৩) যে আইনে অপরাধটি সৃষ্টি হয়েছে তাতে উহার কোন নির্দিষ্ট নাম না থাকলে উহার সংজ্ঞা এএভাবে উল্লেখ করতে হবে যাতে আসামী তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে সুস্পষ্টরূপে ওয়াকিবহাল হতে পারে। (৪) আইন এবং আইনের ধারার অধীন অপরাধ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে অভিযোগে উহার উল্লেখ করতে…