ধারাঃ ২১। (১) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট তার অধিক্ষেত্রের সীমার মধ্যে এই কার্যবিধি বা বর্তমানে বলবৎ অন্যকোন আইন অনুসারে তাহাকে বা কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটকে প্রদত্ত সকল ক্ষমতা প্রয়োগ করবেন এবং সময়ে সময়ে সরকারের পূর্ব অনুমোদন ক্রমে নিম্নলিখিত বিষয়গুরি নিয়ন্ত্রণের জন্য এই কার্যবিধির সাথে সামঞ্জস্যপূর্ণ বিধিমালা প্রণয়ন করতে পারবেন। ক) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটগণের মধ্যে কাজ বন্টন ও পরিচালনা এবং তাদের আদালতের প্রচলিত রীতি । খ) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটগণের বেঞ্চ গঠনঃ গ) এরূপ বেঞ্চসমূহের বসিবার সময় ও স্থান; ঘ) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটগণের অধিবেশন চলাকালে তাহাদের মধ্যে অভিমতের…