ধারাঃ ২০৫-ঘ। (১) পুলিশ রিপোর্ট ছাড়া অন্যভাবে রুজুকৃত মামলার (অতঃপর নালিশী মামলা বলে উল্লিখিত) অনুসন্ধান বা বিচার চলাকারে যখন সংশ্লিষ্ট ম্যাজিষ্ট্রেটের দৃষ্টিগোচর করা হয় যে তার আদালতে অনুসন্ধান বা বিচারাধীন অপরাধ সম্পর্কে পুলিশ কর্তৃক তদন্ত চলছে তখন উক্ত ম্যাজিষ্ট্রেট তার দ্বারা অনুসন্ধান ও বিচারকার্য স্থগিত রাখবেন এবং উক্ত বিষয় সম্পর্কে তদন্তকারী পুলিশ অফিসারের রিপোর্ট তলব করবেন। (২) যদি তদন্তকারী পুলিশ অফিসার ১৭৩ ধারানুযায়ী রিপোর্ট দাখিল করেন এবং এরূপ রিপোর্টের ভিত্তিতে যে ব্যক্তি নালিশী মামলার আসামী তার বিরুদ্ধে ম্যাজিষ্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেয়া হয় তাহলে ম্যাজিষ্ট্রেট নালিশী মামলা…