ধারাঃ ২০৫-গ-গ। (১) পুলিশ রিপোর্টের ভিত্তিতে অথবা অন্য কোনভাবে রুজু মামলায় আসামী ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির হলে অথবা তাকে বাজির করা হলে এবং ইহা যদি ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে, অপরাধটি কেবলমাত্র চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, জেলা ম্যাজিষ্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কর্তৃক বিচার্য তাহলে তিনি- ক) মামলাটি চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের অথবা সেখানে সেরূপ, জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরণ করবেন; খ) জামিন সম্পর্কে এই কার্যবিধির বিধানাবলীর শর্ত সাপেক্ষে মামলা বিচারকালে এবং উহা শেষ না হওয়া পর্যন্ত আসামীকে হেফাজতে রাখার জন্য প্রেরণ করবেন। গ) সাক্ষ্যের জন্য উপস্থাপন করতে হবে…