ধারাঃ ২০৫-গ। একমাত্র দায়রা আদালতে বিচার্য মামলা রজুকরার পর আসামী হাজির হলে অথবা তাকে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের নিকট ইহা যদি প্রতীয়মান হয় যে, অপরাধটি কেবলমাত্র দায়রা আদালতেরই বিচার্য তাহলে তিনি- ক) মামলাটি দায়রা আদালতে প্রেরণ করবেন; খ) জামিন সম্পর্কে এই কার্যবিধির বিধানসমূহের শর্ত সাপেক্ষে মামলা বিচারকালে এবং উহা শেষ না হওয়া পর্যন্ত আসামীকে হেফাজতে রাখার জন্য প্রেরণ করবেন; গ) সাক্ষ্যের জন্য উপস্থাপন করতে হলে এরূপ দলিলাদি এবং জিনিষপত্রাদি থাকে ঐ গুলিসহ কেস রেকর্ড সেই আদালতে প্রেরণ করবেন। ঘ) দায়রা আদালতে মামলা হস্তান্তর সম্পর্কে পাবলিক প্রসিকিউটরকে নোটিশ করবেন। RULINGS মূল…