ধারাঃ ২০৫। (১) যখন কোন ম্যাজিষ্ট্রেট সনম জারি করেন তখন যুক্তিসংগত কারণ থাকলে তিনি আসামীকে ব্যক্তিগত হাজিরা হতে রেহাই দিয়া তাকে এডভোকেটের মাধ্যমে হাজির হবার অনুমতি দিতে পারবেন। (২) কিন্তু তদন্ত বা বিচারকারী ম্যাজিষ্ট্রেট তার বিচারক ক্ষমতায় মামলায় যে কোন পর্যায়ে আসামীকে ব্যক্তিগতভাবে হাজির হবার নির্দেশ দিতে পারবেন এবং প্রয়োজনবোধে ইতোপূর্বে বর্ণিত পদ্ধতিতে তাকে হাজির হতে বাধ্য করতে পারবেন। RULINGS (১) ২০৫ ধারানুযায়ী হাজিরা থেকে রেহাই প্রাপ্ত আসামী পক্ষের উকিলকে ৩৪২ ধারার অধীনে পরীক্ষা করা যেতে পারে। [6 DLR 17 WP] (২) ফৌজদারী কার্যবিধিতে কোন নির্দিষ্ট বিধানের অনুপস্থিতিতে আদালত তার…