ধারাঃ ২০৪। (১) কোন অপরাধ আমলে আণয়নকারী ম্যাজিষ্ট্রেট যদি মনে করেন যে, অগ্রসর হবার মত পর্যাপ্ত কারণ আছে এবং ঘটনাটি এরূপ যে, দ্বিতীয় তফসিলের চতুর্থ কলাম অনুসারে প্রথম পর্যায়ে একটি সমন দেয়া যেতে পারে তাহলে তিনি আসামীর হাজির হবার জন্য সমন ইস্যু করবেন। ঘটনায় যদি এরূপ প্রতীয়মান হয় যে, উক্ত কলাম অনুসারে প্রথম পর্যায়েই পরোয়ানা দেয়া উচিত, তাহলে তিনি পরোয়ানা দিতে পারবেন, অথবা, তিনি উপযুক্ত বলে মনে করলে আসামীকে কোন নির্দিষ্ট সময়ে তার নিজের অথবা (নিজের এখতিয়ার না থাকিলে) অন্য কোন এখতিয়ারবান ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির করার বা হাজির হবার জন্য সমন ইস্যু করতে পারবেন। (১ক) বাদীপক্ষের সাক্ষীদের…