ধারাঃ ২০৩। যার নিকট অভিযোগ করা হয়েছে, অথবা যার নিকট উহা হস্তান্তর করা হয়েছে, সেই ম্যাজিষ্ট্রেট ফরিয়াদী কর্তৃক শপথপূর্বক প্রদত্ত বিবৃতি (যদি থাকে) এবং ২০২ ধারার অধীন অনুসন্ধান বা তদন্তের ফলাফল (যদি থাকে) বিবেচনা করে অগ্রসর হবার মত কোন কারণ না পেলে নালিশটি খারিজ করতে পারবেন। এক্ষেত্রে সংক্ষেপে তিনি তার এরূপ করার কারণ লিপিবদ্ধ করবেন। RULINGS (১) পুলিশ রিপোর্টের ভিত্তিতে কোন ম্যাজিষ্ট্রেট কোন মামলা বাতিলের আদেশ প্রদান করলে তা জুডিশিয়াল আদেশ হিসেবে গণ্য হবে না এবং এরূপ আদেশের বিরুদ্ধে রিভিশন চলবে না। [23 DLR 6 WP) (২) ২০২ ধারার অধীনে তদন্তরত ম্যাজিষ্ট্রেট সাক্ষ্য চাপায়ে দেয়ার জন্য তদন্ত…