ধারাঃ ২০১। (১) যদি এমন কোন ম্যাজিষ্ট্রেটের নিকট লিখিত অভিযোগ করা হয় যিনি ঘটনাটি আমলে নিতে উপযুক্ত নহেন তাহলে তিনি উহা যথাযথ আদালতে দাখিল করার জন্য সেইমৰ্মে পৃষ্ঠাঙ্কন করে অভিযোগটি ফেরৎ দিবেন। (২) অভিযোগটি যদি লিখিতভাবে করা না হয়, তাহলে উক্ত ম্যাজিষ্ট্রেট ফরিয়াদীকে উপযুক্ত আদালত প্রেরণ করবেন। RULINGS কোন নালিশ গ্রহণ করার আঞ্চলিক এখতিয়ার যে আদালতের নেই, সেই আদালতে উক্ত নালিশ করা হয়ে থাকলে উক্ত আদালতের অনুসরণীয় যথাযথ পদ্ধতি হচ্ছে, আসামীকে খালাশ না দিয়ে ফৌজদারী কার্যবিধির ২০১ ধারা মোতাবেক নালিশটি উপযুক্ত আদালতে পেশ করার জন্য ফেরত দেয়া। [16 DLR 334]