ধারাঃ ২০০। নালিশের ভিত্তিতে কোন অপরাধ আমলে আনয়নকারী ম্যাজিষ্ট্রেট সঙ্গে সঙ্গে ফরিয়াদিকে এবং উপস্থিত সাক্ষীকে শপথপূর্বক জবানবন্দী গ্রহণ করবেন এবং বজানবন্দীর সারাংশ লিপিবদ্ধ করবেন এবং ফরিয়াদী বা এরূপ সাক্ষী উহাতে স্বাক্ষর দান করবেন, এবং ম্যাজিষ্ট্রেটও স্বাক্ষর দান করবেনঃ তবে শর্ত নিম্নে প্রদত্ত হলোঃ ক) যখন লিখিত নালিশ করা হয় তখন ১৯২ ধারার অধীন মামলাটি হস্তান্তরের পূর্বে এরূপ জবানবন্দী গ্রহণের প্রয়োজন আছে বলে এখানে কিছুই বর্ণিত হয়নিঃ (কক) যখন লিখিত নালিশ করা হয় এবং কোন আদালত বা সরকারী কর্মচারী সরকারী কর্তব্য সম্পাদনের সময় বা মনে হয় সরকারী কর্তব্য সম্পাদনের সময় এই নালিশ করেন, তখন…