ধারাঃ ১৯৯-খ। (১) ১৯৮ ধারার দ্বিতীয় শর্ত এবং ১৯৯ ধারার দ্বিতীয় শর্ত অনুসারে স্বামী কর্তৃক তার পক্ষ হতে অভিযোগ করার জন্য অন্য কোন ব্যক্তিকে প্রদত্ত লিখিত এবং স্বামী কর্তৃক স্বাক্ষরিত অন্য কোনভাবে প্রত্যায়িত হবে এবং উহাতে এই মর্মে বিবৃতি থাকবে যে, তাকে অভিযোগসমূহ জানানো হয়েছে এবং উহার ভিত্তিতেই অভিযোগ করা হবে; উহা উক্ত শর্তাবলীতে উল্লেখিত অফিসার কর্তৃক স্বাক্ষরিত এই মর্মে একটি সার্টিফিকেট থাকবে যে ব্যক্তিগতভাবে নালিশ করার জন্য স্বামীকে আপাততঃ ছুটি দেয়া যাবে না। (২) এরূপ কর্তৃত্ব বলে কথিত এবং (১) উপধারার বিধানাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ কোন দলিল বিপরীত প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রকৃত বলে…