ধারাঃ ১৯৯-ক। যখন ১৯৮ ধারা বা ১৯৯ ধারার কোন ক্ষেত্রে যে ব্যক্তির পক্ষ হতে অভিযোগ করার প্রস্তাব করা হচ্ছে, সেই ব্যক্তির বয়স যদি আঠারো বৎসরের কম হয় অথবা সে যদি পাগল হয়, এবং অনুমতির জন্য আবেদনকারী ব্যক্তি কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক উক্ত নাবালক বা পাগলের দেহের অভিভাবক নিযুক্ত বা ঘোষিত না হয় এবং আদালত যখন সম্ভষ্ট হন যে, একইভাবে বা ঘোষিত একজন অভিভাবক আছে তখন উক্ত অভিভাবককে নোটিশ দিতে হবে এবং অনুমতির আবেদন মঞ্জুর করার পূর্বে আদালত তাকে এই আবেদন মঞ্জুর করার বিরুদ্ধে আপত্তি করার জন্য যুক্তিসংগত সুযোগ দিবেন।