ধারাঃ ১৯৯। সংশ্লিষ্ট স্ত্রীলোকটির স্বামীর অভিযোগ ব্যতিত, অথবা তার অনুপস্থিতিতে যে ব্যক্তি তার পক্ষ হতে অপরাধ সংঘটনের সময় স্ত্রীলোকটির তত্ত্বাবধান করত আদালতের অনুমতিক্রমে সেই ব্যক্তির অভিযোগ ব্যতিত কোন আদালত দণ্ডবিধির ৪৯৭ অথবা ৪৯৮ ধারা কোন অপরাধ আমলে নিবেন না; তবে শর্ত এই যে, স্বামীর বয়স যদি আঠারো বৎসরের কম হয়, অথবা উক্ত স্বামী যদি আহাম্মক বা উন্মাদ হয়, অথবা পীড়া বা অক্ষমতাবশতঃ অভিযোগ করতে অসমর্থ হয়, তাহলে আদালতের অনুমতি নিয়ে অন্য কোন ব্যক্তি তার পক্ষ হতে অভিযোগ করতে পারবেন; আরও শর্ত এই যে, উক্ত স্বামী যদি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কোন শাখায় চাকুরীরত থাকেন এবং তার চাকুরীর শর্ত সম্পর্কে…