ধারাঃ ১৯৮। সংশ্লিষ্ট অপরাধে ক্ষতিগ্রস্ত ব্যক্তির নালিশ ব্যতিত কোন আদালত দণ্ডবিধির ১৯ বা ২১ অধ্যায়ের অধীন অথবা ৪৯৩ হতে ৪৯৬ ধারায় (উভয় ধারাসহ) অন্তর্ভুক্ত কোন অপরাধ আমলে নিবেন না। তবে শর্ত এই যে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি এরূপ মহিলা হন, যাকে দেমের রীতিনীতি ও প্রথানুসারে জন সমক্ষে বের হতে বাধ্য করা উচিত নয়, অথবা উক্ত ব্যক্তির বয়স যদি আঠারো বৎসরের নীচে হয়, অথবা সে যদি আহাম্মক বা উম্মাদ হয়, অথবা পীড়া বা অক্ষমতা বশতঃ অভিযোগ করতে অসমর্থ হয়, তাহলে আদালতের অনুমতি নিয়ে অন্য কোন লোক তার পক্ষ হতে অভিযোগ করতে পারবেন; আরও শর্ত এই যে, দণ্ডবিধির ৪৯৪ ধারার অপরাধে ক্ষতিগ্রস্ত স্বামী যদি সশস্ত্র…