ধারাঃ ১৯৭। (১) যখন দণ্ডবিধির ১৯ ধারার অর্থানুসারে কোন জজ, অথবা যখন কোন ম্যাজিষ্ট্রেট, অথবা সরকার কর্তৃক বা সরকারের মঞ্জুরী ব্যতিত অপসারণযোগ্য নহে এরূপ কোন সরকারী কর্মচারী বলে অভিযোগ করা হয়, তখন সরকারের পূর্বানুমতি ব্যতিত কোন আদালত সেরূপ অপরাধ আমলে আনবেন না। অভিযোগের ব্যাপারে সরকারের ক্ষমতাঃ (২) উক্ত জজ, ম্যাজিষ্ট্রেট বা সরকারী কর্মচারী অপরাধ বা অপরাধসমূহের অভিযোগ কার দ্বারা বা কিভাবে করা হবে সরকার তা নির্ধারণ করবেন এবং কোন আদালতে বিচার হবে তার নির্দিষ্ট করে দিতে পারবেন।