ধারাঃ ১৯৬-খ। যে অপরাধের ক্ষেত্রে ১৯৬ বা ১৯৬ক ধারার বিধানাবলী প্রযোজ্য সেক্ষেত্রে উক্ত ধারাগুলিতে বা এই বিধির জন্য অন্য কোন অংশে যাই থাকুক না কেন চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট অথবা কোন জেলা ম্যাজিষ্ট্রেট ইন্সপেক্টরের নিম্নপদের নহে এরূপ কোন পুলিশ অফিসারের দ্বারা প্রাথমিক সিদ্ধান্তের আদেশ দিতে পারবেন এবং এরূপ ক্ষেত্রে উক্ত পুলিশ অফিসারের ১৫৫ ধারার (৩) উপ-ধারায় বর্ণিত ক্ষমতা থাকবে।