ধারাঃ ১৯৬-ক। কোন আদালত দণ্ডবিধির ১২০খ ধারার অধীন দণ্ডনীয় অপরাধমূলক ষড়যন্ত্রের অপরাধ আমলে আনবেন না। (১) যেক্ষেত্রে ষড়যন্ত্রের উদ্দেশ্য অপরাধ ব্যতিত কোন বে-আইনী কাজ করা, অথবা বেআইনী উপায়ে কোন আইনসংগত কাজ করা অথবা এমন কোন অপরাধ করা যার প্রতি ১৯৬ ধারার বিধানসমূহ প্রযোজ্য হয় এবং সরকার বা সরকার কর্তৃক এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত কোন অফিসারের আদেশ বা কর্তৃত্ব বলে অভিযোগ করা না হয়, অথবা (২) যেক্ষেত্রে ষড়যন্ত্রের উদ্দেশ্য কোন আমলঅযোগ্য অপরাধ করা বা এমন আমলযোগ্য অপরাধ করা যা মৃত্যুদণ্ড, যাবজীবন কারাদণ্ড অথবা দুই বৎসর বা ততোধিককালের সশ্রম কারাদণ্ডের দণ্ডনীয় নহে, এবং যদি সরকার, অথবা চীফ…