ধারাঃ ১৯৬। সরকার বা সরকার কর্তৃক এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসারের আদেশ বা কর্তৃত্ব বলে দায়েরকৃত নালিশ ব্যতিত কোন আদালত দণ্ডবিধির ৬ বা ৯ক অধ্যায়ের অধীন দণ্ডনীয় কোন অপরাধ (১২৭ ধারা ব্যতিত) অথবা একই বিধির ১০৮ক বা ১৫ক বা ২৯৪ক বা ২৯৫ক বা ৫০৫ ধারায় দণ্ডনীয় কোন অপরাধ আমলে আনবেন না।