ধারাঃ ১৯৩। (১) এই আইন অথবা বর্তমানে বলবৎ অন্য কোন আইনে ব্যক্তভাবে বিধান থাকা ব্যতিত উক্ত বিষয়ে যথাযথভাবে ক্ষমতাবান কোন ম্যাজিষ্ট্রেট আসামীকে প্রেরণ না করলে কোন দায়রা আদালত মূল এখতিয়ার সম্পন্ন আদালত হিসাবে অপরাধ আমলে নিবেন না। (২) সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যে সকল মামলা বিচারের নির্দেশ দিবেন অথবা কোন বিভাগের দায়রা জজ সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা যে সকল মামলা বিচারের জন্য হস্তান্তর করবেন, অতিরিক্ত দায়রা জজ ও সহকারী দায়রা জজগণ কেবলমাত্র সেসকল মামলার বিচার করবেন।