ধারাঃ ১৯২। (১) চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা কোন জেলা ম্যাজিষ্ট্রেট বা মহকুমা ম্যাজিষ্ট্রেট যে বিষয়টি আমলে এনেছেন তা তিনি তার অধীনস্থ কোন ম্যাজিষ্ট্রেটের নিকট স্থানান্তর করতে পারবেন। (২) কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট কোন বিষয় আমলে আনলে জেলা ম্যাজিষ্ট্রেট আসামীর বিচার করবে বা তাকে বিচারের জন্য প্রেরণ করতে যোগ্যতাসম্পন্ন একই জেলার অন্য কোন নির্দিষ্ট ম্যাজিষ্ট্রেটকে ইহা অনুসন্ধান বা বিচারের ক্ষমতা প্রদান করতে পারেন, এবং এরূপ ম্যাজিষ্ট্রেট তদনুসারে কেসটি নিস্পত্তি করবেন।