ধারাঃ ১৯০। (১) অতঃপর বর্ণিত ব্যতিক্রম ব্যতিত কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, জেলা ম্যাজিষ্ট্রে, মহকুমা ম্যাজিষ্ট্রেট এবং এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিষ্ট্রেট যেকোন অপরাধ আমলে নিতে পারবেন। ক) এমন ঘটনাবলী সম্পর্কে অভিযোগ পাইয়া যা দ্বারা উক্ত অপরাধ সংঘটিত হয়: খ) কোন পুলিশ অফিসারের নিকট হতে এরূপ ঘটনাবলী সম্পর্কে লিখিত রিপোর্ট পাইয়া; গ) এরূপ অপরাধ সংঘটিত হয়েছে বলে পুলিশ অফিসার ব্যতিত অন্য কোন লোকের নিকট হতে খবর পাইয়া অথবা নিজের জ্ঞান মতে বা সন্দেহ বশত । (২) সরকার, অথবা সরকারের সাধারণ বা বিশেষ আদেশ সাপেক্ষে জেলা ম্যাজিষ্ট্রেট যে কোন ম্যাজিষ্ট্রেটকে (১) উপধারার ক) অনুচ্ছেদ…