ধারাঃ ১৮৯। যখন ১৮৮ ধারায় উল্লিখিত কোন অপরাধের অনুসন্ধান বা বিচার হয়, তখন সরকার উপযুক্ত মনে করলে নির্দেশ দিতে পারবেন যে, যে স্থানে অপরাধটি সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেই এলাকার বিচার বিভাগীয় কোন অফিসারের নিকট যে সাক্ষা দেয়া হয়েছে উহার নকল বা যে আলামত হাজির করা হয়েছে তা অনুসন্ধান বা বিচার অনুষ্ঠানকারী আদালত কর্তৃক সেসকল ক্ষেত্রে সাক্ষ্য হিসাবে গৃহীত হবে, যেসকল ক্ষেত্রে উক্ত আদালত উক্ত সাক্ষ্য বা আলামত সম্পর্কিত বিষয়ে সাক্ষ্যগ্রহণের জন্য কমিশন প্রদান করতে পারবেন।