ধারাঃ ১৮৮। যখন বাংলাদেশের কোন নাগরিক বাংলাদেশের সীমার বাইরে কোন স্থানে কোন অপরাধ করে; অথবা যখন কোন ব্যক্তি বাংলাদেশে রেজিষ্ট্রিকৃত কোন জাহাজ বা উড়োজাহাজে তা যেখানেই থাকুক না কেন, কোন অপরাধ করে; তখন বাংলাদেশের যে স্থানেই তাকে পাওয়া যাবে সেইস্থানে অপরাধ সংঘটন করেছে বলে ধরে নিয়া সেই মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের অনুমতি ব্যতিত বাংলাদেশে অনুসন্ধান হবে নাঃ তবে শর্ত এই যে, এই অধ্যায়ের পূর্ববর্তী ধারাগুলিতে যাই থাকুক না কেন, সরকারের অনুমতি ব্যতিত ঐরূপ অপরাধ সম্পর্কিত কোন অভিযোগের অনুসন্ধান বাংলাদেশে হবে না। আরও শর্ত এই যে, এই ধারার অধীন কোন ব্যক্তির বিরুদ্ধে কোন ব্যবস্থা…