ধারাঃ ১৮৭। (১) মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট বা জেলা ম্যাজিষ্ট্রেট ব্যতিত অন্য কোন ম্যাজিষ্ট্রেট কর্তৃক ১৮৬ ধারার অধীন প্রদত্ত পরোয়ানা বলে উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হলে তিনি যার অধস্তন সেই জেলা ম্যাজিষ্ট্রেট বা মহকুমা ম্যাজিষ্ট্রেটের নিকট আটক ব্যক্তিকে প্রেরণ করবেন, নচেৎ অপরাধটি অনুসন্ধান বা বিচারের জন্য এখতিয়ারবান ম্যাজিষ্ট্রেট উক্ত ব্যক্তির গ্র্রেফতারের জন্য পরোয়ানা প্রদান করে থাকলে আটক ব্যক্তিকে পরোয়ানা প্রয়োগকারী পুলিশ অফিসারের নিকট অর্পণ করতে হবে, অথবা তাকে পরোয়ানা প্রদানকারী ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। (২) আটক ব্যক্তি যে অপরাধ করেছে বলে অভিযোগ বা সন্দেহ পোষণ করা হয়েছে, সে…