ধারাঃ ১৮৬। (১) যখন কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, জেলা ম্যাজিষ্ট্রেট, মহকুমা ম্যাজিষ্ট্রেট, অথবা সরকার কর্তৃক এ বিষয়ে বিশেষভাবে ক্ষমতাবান কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট যুক্তিসংগতভাবে বিশ্বাস করেন যে, তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যেকার কোন ব্যক্তি উক্ত সীমার বাইরে বাংলাদেশের ভিতরে বা বাইরে এমন কোন অপরাধ করেছে যা ১৭৭ হবে ১৮৪ ধারা (উভয় ধারাসহ) অথবা বর্তমান বলবৎ কোন আইন মোতাবেক উহা বাংলাদেশে বিচার্য, তখন তিনি অপরাধটি তার স্থানীয় এলাকায় সংঘটিত হয়েছে বলে ধরে নিয়ে সেই সম্পর্কে অনুসন্ধান করতে পারবেন এবং ইতোপূর্বে বার্ণিত পদ্ধতিতে উক্ত ব্যক্তিকে তার নিকট হাজির হতে বাধ্য করতে পারবেন এবং…