ধারাঃ ১৮৩। ভ্রমণকালে বা সমুদ্র যাত্রায় অপরাধী কর্তৃক সংঘটিত কোন অপরাধের অনুসন্ধান বা বিচার অপরাধী, অথবা যে ব্যক্তি বস্তুর বিরুদ্ধে অপরাধ করা হয়েছে, সে অপরাধী, ব্যক্তির বা বস্তু যে আদালতের স্থানীয় এলাকার মধ্য দিয়া অতিক্রম করে সেই আদালতে হতে পারবে । RULINGS মাদ্রাজ রেলওয়ের একজন আন্ডার গার্ড ফয়েম বোটোর হতে মাদ্রাজ ট্রেনে কর্তব্যরত ছিল। আরকোরাম ষ্টেশনে ট্রেন পৌছলে তাকে মাতাল ও আক্রমণাত্মক অবস্থায় দেখা যায়। সে জোর করে ট্রেনে উঠে মাদ্রাজে চলে যায়। সেখানে তার বিচার হলে সিদ্ধান্ত হয় সে যে ভ্রমণে নিয়োজিত ছিল তা আরাকোরামে শেষ হয়েছে। মাদ্রাজ কোর্টে তার বিচার হতে পারে না। [1 M H Cr 93]