ধারাঃ ১৮১। (১) ঠগ হবার অপরাধ, ঠগ হয়ে খুন, ডাকাতি, খুনসহ ডাকাতি, ডাকাতদলের সঙ্গে থেকে অপরাধ করার অথবা হেফাজত হতে পলায়ন করার অপরাধের অনুসন্ধান বা বিচার অভিযুক্ত ব্যক্তি যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে রয়েছে সেই আদালতে হতে পারবে। অপরাধজনক তছরূপ ও অপরাধজনক বিশ্বাসভঙ্গঃ (২) অপরাধজনক তছরূপ বা অপরাধজনক বিশ্বাসভঙ্গের অপরাধের অনুসন্ধান বা বিচার যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট সম্পত্তির কোন অংশ গ্রহণ করেছে বা রেখেছে অথবা অপরাধটি সংঘটিত হয়েছে সেই আদালতে হতে পারবে। চুরিঃ (৩) চুরির অপরাধ অথবা চুরি বা চোরাই মালের দখল সম্পর্কিত কোন অপরাধের অনুসন্ধান বা…