ধারাঃ ১৮০। যখন কোন কাজ অন্য কোন কাজের সাথে সম্পর্ক যুক্ত হবার অপরাধ বলে পণ্য হয় এবং এরূপ অন্য কাজটিও অপরাধ অথবা সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধ করার সমর্থ বলে উহা অপরাধ বলে গণ্য হয়। তখন যে আদালতের এখতিয়ার স্থানীয় এলাকার মধ্যে দুইটি কাজের যে কোন একটি সংঘটিত হয়, সেই আদালতে প্রথমোক্ত অপরাধের, অনুসন্ধান বা বিচার হতে পারবে । উদাহরণঃ ক) অপরাধের সহায়তা দিবার অনুসন্ধান বা বিচার যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে সহায়তা দেয়া হয়েছে, সেই আদালতে অথবা যে আদালতের স্থানীয় সীমার মধ্যে উক্ত সহায়তা ভিত্তিক অপরাধ সংঘটিত হয়েছে সেই আদালতে হতে পারবে । খ) চোরাই মাল গ্রহণ বা রাখার অভিযোগের অনুসন্ধান বা…