ধারাঃ ১৮। (১) এই কার্যবিধির উদ্দেশ্য সরকার মেট্রোপলিটন এলাকায একজন চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট নিয়োগ করবেন এবং এরূপ আরও মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট নিয়োগ উপযুক্ত মনে করলে তার করবেন। (২) সরকার এক বা একাধিক অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট নিয়োগ করতে পারবেন এবং উক্ত অতিরিক্ত ম্যাজিষ্ট্রেটগণ এই কার্যবিধির অধীন অথবা বর্তমানে বলবৎ অন্য কোন আইনের অধীন সরকারের নির্দেশানুসারে চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেটের সকল বা যে কোন ক্ষমতাপ্রাপ্ত হবেন। (৩) সরকার এই কার্যবিধির অধীন কোন বিশেষ মামলা বা বিশেষ শ্রেণীর মামলাসমূহের ব্যাপারে অথবা মেট্রোপলিটন এলকার বা উহার কোন অংশের সাধারণ মামলাসমূহের ব্যাপারে…