ধারাঃ ১৭-ক। (১) যুগ্ন দায়রা জজগণ যে দায়রা জজের আদালতে এখতিয়ার আমল করিয়া থাকেন, তাহারা সেই দায়রা জজের অধস্তন হইবেন এবং তিনি সময়ে সময়ে অনুরূপ যুগ্ন দায়রা জজদের মধ্যে কার্যভার বন্টনের জন্য অত্র সংহিতার সহিত সঙ্গতিপূর্ণ বিধি প্রণয়ন বা বিশেষ আদেশ প্রদান করিতে পারিবেন। (২) দায়রা জজ অনিবার্য কারণে অনুপস্থিত বা কর্ম সম্পাদনের অপারগ হইলে কোন অতিরিক্ত অথবা যুগ্ন দায়রা জজ দ্বারা কোন জরুরী আবেদনপত্রের নিষ্পত্তির জন্য বিধান প্রণয়ন করিতে পারিবেন এবং এইরূপ জজের এইরূপ আবেদনপত্র সম্পর্কে ব্যবস্থা গ্রহণের এখতিয়ার থাকিবে