ধারাঃ ১৭৯। যে কাজ করা হয়েছে বা উহার পরিণাম দেখা দিয়াছে ভিত্তিতে কোন ব্যক্তি অপরাধ করার অভিযোগে অভিযুক্ত হলে এরূপ অপরাধের অনুসন্ধান বা বিচার যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে উক্ত কাজ করা হয়েছে সেই আদালতে অথবা যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে উহার পরিণাম দেখা দিয়াছে সেই আদালতে হতে পারবে। উদাহরণঃ ক) ক নামক এক ব্যক্তি ভ নামক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে আহত হলো এবং ঘ নামক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারমধ্যে মৃত্যু মুখে পতিত হলো। ক-এর প্রাণ নাশ করার অপরাধের অনুসন্ধান বা বিচার ভ বা ঘ আদালতে হতে পারবে । খ) ক ভ আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে আহত হলো এবং…