ধারাঃ ১৭৭। প্রত্যেকটি অপরাধ যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে সংঘটিত হয় সাধারণতঃ সেই আদালত কর্তৃক উহার অনুসন্ধান ও বিচার হবে। RULINGS (১) আঞ্চলিক এখতিয়ারের মধ্যে নয় এমন কোন মামলা ম্যাজিষ্ট্রেট বিচার করলে তা অবৈধ হবে। [18 DLR 230] (২) কারাগারে বিচারের ক্ষেত্রে পূর্বেই নোটিস প্রদান করতে হবে। [DLR 503]