ধারাঃ ১৭৫। ১৭৪ ধারার অধীন অগ্রসর হওয়া পুলিশ অফিসার তদন্তের উদ্দেশ্যে উপরে বর্ণিত মতে দুই বা ততোধিক ব্যক্তিকে যিনি ঘটনা সম্পর্কে জানেন এরূপ অন্য যে কোন ব্যক্তিকে লিখিত আদেশ দ্বারা সমন করতে পারেন। এরূপে সমনকৃত প্রত্যেক ব্যক্তি হাজির হতে বাধ্য থাকবেন এবং যে সকল প্রশ্নের জবাব তাকে কোন ফৌজদারী অভিযোগ বা দণ্ড বা বাজেয়াপ্তির দিকে ঠেলে দিতে পারে, সেই সকল প্রশ্নের জবাব ছাড়া সমস্ত প্রশ্নের সঠিক জবাব দিতে বাধা থাকবেন। (২) ১৭০ ধারা প্রযোজ্য হতে পারে, ঘটনা যদি এরূপ কোন আমলযোগ্য অপরাধ প্রকাশ না করে তাহলে পুলিশ অফিসার উক্ত ব্যক্তিগণকে ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির হতে বলতে পারবেন না।