ধারাঃ ১৭৪। কোন থানার ভারপ্রাপ্ত অফিসার বা এই সম্পর্কে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাবান অন্য কোন পুলিশ অফিসার যদি সংবাদ পান যে, কোন ব্যক্তি- ক) আত্মহত্যা করেছে, অথবা খ) অন্য কোন ব্যক্তি কর্তৃক বা কোন প্রাণী কর্তৃক বা কোন যন্ত্রে বা দুর্ঘটনায় নিহত হয়েছে, অথবা গ) এরূপ অবস্থায় মারা গেছে যার ফলে যুক্তিসংগতভাবে সন্দেহ হতে পারে যে, অন্য কোন ব্যক্তি কোন অপরাধ করেছে। তাহলে সঙ্গে সঙ্গে সুরতহাল তদন্তের জন্য ক্ষমতাবান নিকটতম ম্যাজিষ্ট্রেটকে উহা জানাবেন এবং সরকারের নির্ধারিত কোন নিয়ম অথবা চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, জেলা ম্যাজিষ্ট্রেট বা মহকুমা ম্যাজিষ্ট্রেটের কোন সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা…