ফৌজদারি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ Act No. V of 1898 এর section 173এ এর সন্নিবেশ ২। ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সালের আইন নং V) এর ধারা ১৭৩ এর পর নিম্নলিখিত ধারা ১৭৩এ সন্নিবেশিত হবে, যেমন:- “১৭৩A. অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন, ইত্যাদি- (১) ধারা ১৭৩ এর উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যায়ের অধীন কোন মামলার তদন্ত সম্পন্ন করার পূর্বে, পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপার অথবা তদন্ত তদারককারী সমমানের পদমর্যাদার অন্য কোন কর্মকর্তা, ক্ষেত্রমত, তদন্তকারী কর্মকর্তার নিকট থেকে মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিতে পারেন।…