ধারাঃ ১৭৩। (১) অনাবশ্যক বিলম্ব ছাড়াই এই অধ্যায়ের অধীন তদন্ত সমাপ্ত করতে হবে এবং ইহা সমাপ্ত হবার সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ক) পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধটি আমলে আনার জন্য ক্ষমতাবান কোন ম্যাজিষ্ট্রেটের নিকট সরকার কর্তৃক নির্ধারিত ফরমে পক্ষসমূহের নাম, সংবাদের প্রকৃতি যারা ঘটনা জানে বলে প্রতীয়মান তাদের নাম এবং আসামীকে (যদি গ্রেফতারকৃত হয়) হেফাজতে প্রেরণ করা হয়েছে কিনা অথবা তাকে তার নিজ মুচলেকায় মুক্ত করা হয়েছে কিনা, এরূপ হয়ে থাকলে, জামিনদারসহ বা জামিনদার ব্যতিত তা উল্লেখ করে একটি রিপোর্ট প্রেরণ করবেন এবং খ) যে ব্যক্তি অপরাধ সংঘটন সম্পর্কে প্রথমে সংবাদ দিয়াছিলেন, সরকার…