ধারাঃ ১৭২। (১) এই অধ্যায়ের অধীন তদন্তকারী পুলিশ অফিসার প্রতিদিন ডায়েরীতে তার তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবেন, কখন তার নিকট খবর পৌছাল, কখন তিনি তদন্ত শুরু ও শেষ করলেন, কোন স্থা বা স্থানগুলি তিনি পরিদর্শন করলেন এবং তার তদন্তের মাধ্যমে যে অবস্থা সম্পর্কে তিনি নিশ্চিত হলেন । (২) যে কোন ফৌজদারী আদালত উক্ত আদালতে অনুসন্ধান বা বিচারাধীন কোন মামলার পুলিশ ডায়ের চাহিয়া পাঠাতে পারেন এবং এই ডায়ের সংশ্লিষ্ট মামলায় সাক্ষ্য প্রমাণ হিসাবে নহে, তবে উহার অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসাবে ব্যবহার করতে পারেন। আদালত কেবল এই ডায়ের দেখেছেন বা উহার প্রসঙ্গ উল্লেখ করেছেন বলেই আসমী বা তার প্রতিনিধি উহা চাহিয়া…