ধারাঃ ১৭১। (১) কোন ফরিয়াদী বা সাক্ষীকে ম্যাজিষ্ট্রেটের আদালতে যাবার পথে কোন পুলিশ অফিসারের সাথে যেতে বলা যাবে না। ফরিয়াদী ও সাক্ষীদেরকে বাধা প্রদান করা যাবে নাঃ অথবা অনবশ্যক বাধা প্রদান করা যাবেনা বা অসুবিধায় ফেলা যাবে না, বা তার নিজের মুচলেকা ব্যতিত তার হাজিরের জন্য জামানত দাবী করা যাবে না। অবাধ্য ফরিয়াদী বা সাক্ষীকে হেফাজতে প্রেরণ করা যাবেঃ তবে শর্ত এই যে, ১৭০ ধারার নির্দেশানুসারে কোন ফরিয়াদী বা সাক্ষী হাজির হতে বা মুচলেকা সম্পাদন করতে অস্বীকার করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে হেফাজতে গ্রহণ করে শুনানি সমাপ্ত না হওয়া পর্যন্ত আটক রাখবেন। (২) (১) উপধারায় যাই থাকুক না কেন ফরিয়াদী…