ধারাঃ ১৭০। (১) এই অধ্যায়ের অধীন তদন্তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে, উপযুক্ত মতে পর্যাপ্ত সাক্ষ্য বা যুক্তিযুক্ত কারণ আছে, তাহলে উক্ত অফিসার , হেফাজতে থাকা আসামীকে বিচারের জন্য বা বিচারে সোপর্দ করার জন্য পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নিতে ক্ষমতাবাদ ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরণ করবেন অথবা অপরাধ জামিনযোগ্য হলে এবং আসামী জামানত দিতে সমর্থ হলে কোন নির্ধারিত দিন উক্ত ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির হবার জন্য এবং অন্যরূপ নির্দেশ না দেয়া পর্যন্ত দিনে দিনে হাজির থাকার জন্য তার নিকট হতে জামানত গ্রহণ করবেন। (২) যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই ধারার অধীন আসামীকে…