ধারাঃ ১৬৯। এই অধ্যায় অনুসারে তদন্তের পর থানার ভারপ্রাপ্ত অফিসার বা তদন্তকারী পুলিশ অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় যে, আসামীকে ম্যাজিষ্ট্রেটের নিকট প্রেরণে মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ বা যুক্তিসংগত সন্দেহের ভিত্তি নাই, তাহলে আসামী হেফাজতে থাকলে জামিনদারসহ বা জামিনদার ব্যতিত একটি মুচলেকা সম্পাদনের পর উক্ত অফিসার তাকে মুক্তি দিবেন, সেই মোতাবেক উক্ত অফিসার নির্দেশ দিবেন যে, কখনও প্রয়োজন হলে তার বিচারের জন্য বা তাকে বিচারে সোপর্দ করার জন্য অপরাধটি আমলে নিতে ক্ষমতাবান ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির হতে হবে।