ধারাঃ ১৬৮। কোন অধস্তন পুলিশ অফিসার এই অধ্যায় অনুসারে কোন তদন্ত করলে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই তদন্তের ফলাফল সম্পর্কে রিপোর্ট দিবেন। RULINGS তদন্তকারী কর্তৃপক্ষের কাছে রিপোর্ট তলব করা যায়। কেননা ফৌজদারী কার্যবিধির চতুর্দশ অধ্যায়ের পঞ্চম ভাগ তদন্তের বিষয়ের সাথে সম্পর্কিত এবং উক্ত কার্যবিধি ১৬৮ ধারায় তদন্তকারী পুলিশ কর্মকর্তার রিপোর্ট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদত্ত তদন্তের ভারপ্রাপ্ত ফলাফল সংক্রান্ত রিপোর্ট সম্বন্ধে বলা হয়েছে। [29 DLR 167]