ধারাঃ ১৬৬। (১) কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা সাব-ইনসপেক্টর পদের নিম্ন পর্যায়ের নহেন এরূপ কোন তদন্তকারী পুলিশ কর্মকর্তা তার নিজের থানার সীমার মধ্যে যেরূপ তল্লাশী করতে পারবেন সেরূপ একই বা ভিন্ন কোন জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তার দ্বারা যেকোন স্থান তল্লাশী করাতে পারবেন। (২) এভাবে অনুরোধ প্রাপ্ত অফিসার ১৬৫ ধারার বিধানুসারে অগ্রসর হবেন এবং কোন জিনিষ পাওয়া গেলে তা অনুরোধকারী কর্মকর্তার নিকট প্রেরণ করবেন। (৩) যখন এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে, (১) উপ-ধারার অধীন অন্য কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দ্বারা তল্লাশী করাতে গেলে যে বিলম্ব ঘটবে তার ফলে কোন অপরাধ সংঘটনের সাক্ষ্য গোপন করা বা ধ্বংস করা…