ধারাঃ ১৬৪। (১) কোন মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট, কোন প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এবং এই বিষয়ে সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিষ্ট্রেট, তিনি যদি পুলিশ অফিসার না হন, তাহলে তিনি এই অধ্যায়ের অধীন কোন তদন্তের সময় বা পরবর্তী পর্যায়ে অনুসন্ধান বা বিচার শুরু হবার পূর্বে যে কোন সময় তার নিকট প্রদত্ত কোন বিবৃতি বা দোষস্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন। (২) সাক্ষ্য লিপিবদ্ধ করার জন্য অতঃপর যে সকল পদ্ধতি নির্ধারণ করা হয়েছে তাদের মধ্যে যে পদ্ধতিকে তিনি ঘটনার অবস্থায় উপযুক্ত বলে মনে করেন, সেই পদ্ধতিতে তিনি বিবৃতি লিপিবদ্ধ করবেন। এরূপ দোষস্বীকারোক্তি ৩৬৪ ধারায় বর্ণিত পদ্ধতিতে…