ধারাঃ ১৬৩। (১) কোন পুলিশ অফিসার অথবা অন্য কোন কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি ১৮৭২ সালের সাক্ষ্য আইনের ২৪ ধারায় বর্ণিত কোন প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিবেন না বা দেয়া যাবে না। (২) এই অধ্যায়ের অধীন তদন্ত চলাকালে কোন ব্যক্তি স্বেচ্ছায় কোন বিবৃতি দিতে চাইলে কোন পুলিশ অফিসার বা অন্য ব্যক্তি সতকৃতার দ্বারা বা অন্য কোন উপায়ে তাকে নিবারণ করবেন না।