ধারাঃ ১৬১। (১) এই অধ্যায়ের অধীন তদন্ত পরিচালনাকারী কোন পুলিশ অফিসার অথবা তার চাহিদা মোতাবেক কাজ করছে সরকারের সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এই সম্পর্কে নির্ধারিত অপেক্ষা নিম্নপদের নহেন এরূপ কোন পুলিশ অফিসার ঘটনা ও ইহার অবস্থা জানেন বলে অনুমিত ব্যক্তিকে মৌখিকভাবে পরীক্ষা করতে পারবেন। (২) যে সকল প্রশ্নের জবাব তাকে ফৌজদারী অভিযোগে দণ্ড বা বাজেয়াপ্তির দিকে টানিয়া হতে পারে সেই সকল প্রশ্নের উত্তর প্রদান ছাড়া এরূপ ব্যক্তি সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে উক্ত অফিসারের সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন। (৩) এই ধারার অধীন পরীক্ষাকালে পুলিশ অফিসার তার নিকট প্রদত্ত বিবৃতি লিখিয়া নিবেন, এবং তিনি যদি এরূপ…