ধারাঃ ১৬০। প্রদত্ত সংবাদ হতে কিংবা অন্য কোনভাবে যে ব্যক্তি সবিশেষ ঘটনা জানেন বলে প্রতীয়মান হয়, এই অধ্যায়ের অধীন তদন্ত পরিচালনাকারী কোন পুলিশ অফিসারের লিখিত আদেশ দ্বারা তার নিজের থানার বা পার্শ্ববতী থানার এরূপ কেন ব্যক্তিকে তার সম্মুখে হাজির হতে বলতে পারেন এবং এরূপ ব্যক্তি সেই মোতাবেক হাজির হবেন।