ধারাঃ ১৬। সরকার অথবা সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে জেলা ম্যাজিষ্ট্রেট কোন জেলার ম্যাজিষ্ট্রেট বেঞ্চের পথ নির্দেশনার উদ্দেশ্যে এই বিধির সাথে সামঞ্জস্য রেখে সময়ে সময়ে নিম্নলিখিত বিষয়ে বিধি প্রণয়ন করতে পারবেঃ ক) বিচার্য মামলার শ্রেণী: খ) বৈঠকের সময় ও স্থান; গ) বিচারের জন্য বেঞ্চ গঠন: ঘ) বৈঠকে উপস্থিত ম্যাজিষ্ট্রেটগনের মধ্যে কোন মত বিরোধ দেখা দিলে তা মীমাংসার পদ্ধতি।